৫ জুলাই ২০১৮


মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত খালেক ওই উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে হরষপুর রেলস্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার কাছ এ দুর্ঘটনা ঘটে।

হরষপুর রেলস্টেশন মাস্টার ফরশ আলী জানান, সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

(আজকের সিলেট/৫ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন