৩১ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে চলছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোটগ্রহণ। ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা থাকলেও শেষ মুহুর্তে উচ্চ আদালতের আদেশে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়ার ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
চলতি ধাপের নির্বাচনে সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জের ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
যেসব ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।