৫ জুলাই ২০১৮


সিলেট-১ আসনে প্রার্থী হতে চান মোহাম্মদ চৌধুরী!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসে বিএনপির দলীয় মনোনয়ণ চান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-৬ আসনের সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর জামাতা ড. এনামুল হক চৌধুরী ওরফে মোহাম্মদ চৌধুরী। ইতিমধ্যে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোহাম্মদ চৌধুরীর সমর্থকরা এই প্রচারণা চালাচ্ছেন।

তবে মোহাম্মদ চৌধুরী বিষয়টি অস্বীকার করেছেন।

স্থানীয় বিএনপি জানায়, মোহাম্মদ চৌধুরী জামায়াতের রুকন (সদস্য)। তিনি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের দুভাষি হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু বিএনপির গত জাতীয় নির্বাহী কমিটিতে হঠাৎ করেই তিনি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পদ পেয়ে যান। এনিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে সিলেট বিএনপি।

তবে, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, আমি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা পরিষদের একজন সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে আমাকে সিলেট-১ আসনের প্রার্থী চান লিখে কে বা কারা আমার কোন সম্মতি ছাড়াই কয়েকটি পোষ্টার ছড়িয়ে দিয়েছেন। এই পোষ্ট দেখে আমি বিস্মিত হয়েছি। যার সাথে আমার ন্যুনতম কোন সম্পর্ক নেই।

(আজকের সিলেট/৫ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন