১১ অক্টোবর ২০২১


বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রাইট হেয়ার রাইট নাও- ২ প্রকল্পের আওতায় ধর্মীয় নেতাদের সাথে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অধিকার নিশ্চিতকরণ ও যুবদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক এক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিলেট এনজিও ফোরাম এর কনফারেন্স রুমে উক্ত সভায় বিভিন্ন ধর্মের ২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।

লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে উক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় উক্ত অনুষ্ঠানে। উক্ত জনগোষ্ঠী বিশেষ করে যুবদেরকে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন এ কে এম আনিসুজ্জামান- ম্যানেজার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উক্ত জনগোষ্ঠীর বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করেন মোঃ তানভীর ইসলাম- সহকারী ব্যাবস্থাপক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ইসলাম ধর্মে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর ধারনা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন মুহাম্মদ এহসান আহমেদ, ইমাম ও খতিব, সিলেট সরকারি কলেজ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা বলেন তার লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং জীবনমান উন্নয়নে একজোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন পাশাপাশি তারা আরো অঙ্গীকার করেন যে মাদ্রাসা পাঠ্যক্রমে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক অধ্যায় সমূহ গুরুত্ব সহকারে পাঠদান করাবেন। অনুষ্ঠানে বন্ধু মিডিয়া ফোরাম মেম্বর সুর্বনা হামিদ সহ ৪ জন লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন