৫ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক:: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রচারে অনলাইন ভিত্তিক বৃহত্তম ফেসবুক গ্রুপ’জয় বাংলা Facebook যোদ্ধা Public গ্রুপ’ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে।
আওয়ামী ঘরনার এ গ্রুপ দেশ-বিদেশে বসবাসরত প্রায় ৫ লাখ ৩০ হাজার সদস্য নিয়ে দলীয় প্রচার কাজ চালিয়ে যাচ্ছে।বর্তমান সময়ে অনলাইনের সবচাইতে আলোচিত এ গ্রুপ।সরকারি দলের হাজার হাজার দলীয় নেতাকর্মী গ্রুপে সদস্য হিসেবে আছেন।বরিশাল ৫ আসনের এমপি জেবুন্নেছা আফরোজ ও বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিও গ্রুপের মডারেটর হিসেবে কাজ করছেন।
গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ রাসেল আহমদ বলেন,আমরা ২০১৩ সাল থেকে গ্রুপের মাধ্যমে দলীয় প্রচার করে আসছি।এছাড়াও ইউপি,উপজেলা,পৌরসভা,সিটি মেয়র ও জাতীয় নির্বাচনে দল থেকে মনোনিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় দলের মনোনয়নপ্রাপ্ত সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে কাজ করছি এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত করব ইনশাআল্লাহ।