৪ জুলাই ২০১৮


৪নং ওয়ার্ডে কয়েছ লোদীর গণসংযোগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বৃষ্টি অপো করে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল হাসান কয়েছে লোদীর গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

বুধবার সারাদিন ৪নং ওয়ার্ড এলাকা পরিজাত হতে গণসংযোগ শুরু করেন পরে পর্যায়ক্রমে ভোটারদের বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা কোশল বিনিময় করেন।

এসময় তার সঙ্গে ছিলেন জিল­ুর রহমান জুয়েল, আরিফুল ইসলাম মুন্না, সাবা চৌধুরী, সাকের আহমেদ, আবিদ আহমেদ রফি, তৌহিদুল হক লিজা, জাহিদ হাসান পাবেল, নওফেল চৌধুরী ও ব্যবসায়ী জুনেদ আহমদ।

গণসংযোগ ও মতবিনিময় সভায় কয়েছ লোদী বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখ, বিপদে-আপদে সবসময় আমাকে পাশে পেয়েছেন ও ভবিষ্যতেও পাশে পাবেন ইনশাআল­াহ। তাই আপনাদের দোয়া ও আমানত ভোট দিয়ে যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন আমি ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। তাই দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণকে আগামী ৩০ জুলাই আমাকে পুনরায় ভোট দেওয়ার আহবান জানাই।

(আজকের সিলেট/৪ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন