৪ জুলাই ২০১৮


নগরবাসীর দোয়া ও ভালবাসাই আমার পথ চলার শক্তি : সেলিম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন- আমি দীর্ঘদিন থেকে মাটি ও মানুষের কল্যানে রাজনীতি করে আসছি। নগরবাসীর দোয়া ও ভালবাসাই আমার পথ চলার শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সাফল্যের চুড়ান্ত পর্যায়ে পৌছতে আমার পথ চলা অব্যাহত থাকবে।

বুধবার দিনভর নগরীর বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে গণসংযোগ শেষে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ১৭নং ওয়ার্ডের কাজীটুলা এলাকায় সর্বস্তরের জনতার সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী বদরুজ্জামান সেলিমকে স্বাগত জানান এবং তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(আজকের সিলেট/৪ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন