৪ জুলাই ২০১৮

বিশেষ প্রতিবেদক : কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দূভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে নগরীর ব্যবস্থতম জিন্দাবাজার এলাকার জলাবদ্ধতার কারনে সৃষ্টি হচ্ছে যানজটের। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি আটকে থাকার খবর পাওয়া গেছে।

বুধবার বিকেল ৫টার দিকে নগরীর বন্দরবাজারস্থ পুরান লেন ডায়াবেটিস হাসপাতালের রাস্তা, জিন্দাবাজার দাড়িয়াপাড়ার রাস্তা, সোবহানীঘাট, যতরপুর, বারুতখানা, হাওয়াপাড়া, মদিনা মার্কেট এলাকায় ঝলাবদ্ধতা দেখা গেছে। আর জলাবদ্ধতার ফলে অনেক জায়গা আটকা পড়ছে যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে যানজটও।
তবে বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
(আজকের সিলেট/৪ জুলাই/ডি/এমকে/ঘ.)