১১ নভেম্বর ২০২৩


সিলেটের মাঠ-ঘাটে শীতকালীন শাকসবজি

গোয়াইনঘাটে বাড়ির পাশে শীতকালীন শাকসবজি চাষ করেছেন গৃহবধূরা। ছবি: আজকের সিলেট

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : শীত এলেই সিলেটের গ্রামবাংলার মাঠ-ঘাট হরেকরকম সবজিতে ভরে ওঠে । চরাঞ্চলে,নদীতীরে,পুকুরপাড়ে,শুকনো বিলে এবং ক্ষেতের জমিসহ বিভিন্ন খালি জায়গায় শীত মৌসুমে শাকসবজি চাষ করেন এ অঞ্চলের কৃষকেরা।

বিস্তৃত দিগন্তে সবুজের হাতছানি দেওয়া শীতকালীন এসব শাকসবজি প্রকৃতিকে নতুন রূপ-যৌবন দান করে। দৃষ্টিজুড়ে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, মিষ্টিআলু, মিষ্টিকুমড়াসহ চাষকৃত বিভিন্ন রকমের শাকসবজি সিলেটের গ্রামীন অর্থনীতিতে দারুণ অবদান রাখে। কিষানঘরে আশার আলো জাগায়।

প্রতিবারের মত এবারও গ্রামবাংলার মাঠ-ঘাট সবজি চাষে ভরে ওঠছে।আজকের সিলেটের প্রতিবেদনে উঠে এসেছে শীত মৌসুমে সিলেটে চাষ হওয়া উল্লেখযোগ্য শাকসবজির কথা—

শিম

শীতে সিলেটে বিভিন্ন জাতের শিমের দেখা মেলে। সিলেটের সব এলাকায় কমবেশি শিমের চাষ হয়। তবে বিখ্যাত গোলাপগঞ্জ ও কানাইঘাট। এসব এলাকায় অত্যাধিক শিমের চাষ হয়ে থাকে। বিশেষ করে গোলাপগঞ্জের শিম কৃষকরা স্থানীয় বাজারে বিক্রি করেও বিদেশে রপ্তানি করে থাকেন।

 

টমেটো

কৃষকদের নিবিড় পরিচর্যা থাকে টমেটো চাষে। টমেটোর গাছ পোকার হাত থেকে রক্ষায় ব্যবহার করা হয় বাঁশের আঁড় ও সুঁতার লাইন। কানাইঘাটের চরাঞ্চলে সবচেয়ে বেশি টমেটো চাষ করতে দেখা যায়।

 

লাউ

শীতের সস্তা ও জনপ্রিয় সবজি লাউ।গোয়াইনঘাট উপজেলায় বেশি লাউ চাষ করতে দেখা যায়। এছাড়া কানাইঘাট, বিয়ানিবাজার,গোলাপগঞ্জেও লাউ,মিষ্টিকুমড়া চাষ হয় যথেষ্ট পরিমাণ।

 

 

মুলা

সিলেটের সব ক’টি উপজেলায় কম-বেশি মুলার চাষ হয়। তবে মুলার দুইপ্রকার আছে। সাদা মুলা বেশি চাষ করতে দেখা যায় গোয়াইনঘাট ও কানাইঘাটে।

 

ফুলকপি

ক্ষেতের জমি, নদীতীরে এমনকি পুকুরপাড়েও অনেকে ফুলকপি চাষ করেছেন।ফুলকপির-বাঁধাকপির বাজার শীতে খুব সস্তা থাকে।
জকিগঞ্জ ও কানাইঘাটের চরাঞ্চলে এসব বেশি চাষ হয়।

 

লেবু

লেবুর জন্য বিখ্যাত সিলেট। সিলেটের বিভিন্ন এলাকায় লেবুর ছোট বড় বাগান পরিলক্ষিত হয়।সবচেয়ে বেশি লেবু চাষ হয় কানাইঘাটের সুরাইঘাটে। এখানকার লেবু সারাদেশে বিক্রি করা হয়।

 

লালশাক ও লাইশাক

বাড়ির উঠোনে এই দুইজাতের শাক বেশি চাষ হয়। এ শাক সিলেটের সব মানুষের কাছেই প্রিয়। শখের বসে অনেক বাসার ছাঁদেও এসব শাক চাষ করেন।

 

এছাড়াও আরো বিভিন্নরকমের শাকসবজি চাষ হয় মৌসুমজুড়ে।

এএস // আতারা

শেয়ার করুন