১৮ অক্টোবর ২০২০
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসাদ উদ্দিন (১৬) একই ইউনিয়নের কাদিরগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রোববার সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের মাঝবড়াই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ ডাল কাটার জন্য সকালে একটি উচু গাছে উঠে। ডালটি কাটার শেষ পর্যায়ে ডাল ভেঙে তাকে স্বজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।