৪ জুলাই ২০১৮


কানাইঘাটে বিপদ সীমার ওপরে সুরমা নদীর পানি, বন্যার আশঙ্কা

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : মঙ্গলবার সারাদিন অব্যাহত বৃষ্টি ও পাহাড়ী ঢলে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ৭০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্ন অঞ্চলের মানুষসহ সুরমা পাড়ের লোকজন পানি বন্দি রয়েছেন। উপজেলার বেশ কয়েকটি সুরমা ডাইক পূর্বের বন্যায় ভেঙ্গে যাওয়ায় ভাঙ্গন কবলিত এলাকার কয়েক হাজার মানুষের মাঝে নতুন করে বন্যা আতংক দেখা দিয়েছে।

উপজেলার দিঘীরপাড় ইউপির দর্পনগর, সাতবাঁেকর চরিপাড়া, লক্ষীপ্রসাদের গৌরিপুর, সদর ইউপির উমাগর, পৌরসভার ডালাইচর ও রাজাগঞ্জ ইউপিসহ বিভিন্ন স্থানে সুরমা ডাইক গত বন্যায় ভেঙ্গে যায়। যার কারনে উপজেলার মানুষ চরম বন্যা আতংকে দিন পার করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ইরি ধানের চারা তলিয়ে গেছে।

লোকজন আশঙ্কা করছেন যে, এভাবে মুষলধারে টানা বৃষ্টি ও উজান থেকে ভারতের মেঘালয়ের পানি সুরমা নদীতে জোয়ার সৃষ্টি করছে তাতে পুনরায় এ উপজেলায় বন্যা দেখা দিতে পারে।

এ রির্পোট লেখা পর্যন্ত সুরমার বিভিন্ন ভাঙ্গা ডাইক দিয়ে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করেছে ।

(আজকের সিলেট/৪ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন