৩ জুলাই ২০১৮


মাধবপুরে মাদক পাচারকারীকে কারাদণ্ড

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আব্দুল শহিদ (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল শহিদ উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

মঙ্গলবার বিকেলে তাকে এই কারাদন্ড দেয়া হয়।

৫৫ বিজিবি মনতলা সীমান্ত ফাড়ির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হালিম জানান, গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকলেছুর রহমানকে নিয়ে বিকালে হরষপুর-শায়েস্তাগঞ্জ সড়কের তেলিয়াপাড়া নোয়াহাটিতে একটি চান্দের গাড়িতে তল্লাশি চালাই। এ সময় দুই কেজি গাঁজাসহ আব্দুস শহিদকে আটক করি। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তুই বছরের দণ্ডাদেশ প্রদান করা হয়।

(আজকের সিলেট/৩ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন