২০ সেপ্টেম্বর ২০২৩


মায়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :

মায়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরিফুল ইসলাম (৩) ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে শিশু আরিফুলকে নিয়ে বাড়ির পাশের পিয়াইন নদীতে গোসল করতে যান মা খাজুরুন। এমন সময় তার অজান্তে শিশুটি পানিতে পড়ে গেলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে নদীতে জাল ফেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন