৩০ জুন ২০১৮


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্টিত

শেয়ার করুন

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সভাপতিত্ব করেন।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অংশ নেন সিকৃবির সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভাসির্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন আহমেদ, এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

(আজকের সিলেট/৩০ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন