৬ জুলাই ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নগদ ৫০০ টাকা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ স্যারের নেতৃত্বে – বাংলাদেশ কুরআন মজলিস (ঢাকা) ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্থায়নে-বন্যায় ক্ষতিগ্রস্ত আংশিক শিক্ষার্থীদের মাঝে নগদ ৫০০ টাকা করে ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার ( প্রায় ৮০০ টাকার মূল্যে) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ স্যার, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ছাদেক হোসেন স্যার, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম স্যার , নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, বাংলাদেশ কুরআন মজলিসের সভাপতি এমদাদ উল্লাহ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোশাহীদ আলী, সহকারী শিক্ষক শাহিনুর রহমান , ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশাহীদ আলী আশা, নুর আলী, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আলী জাবেদ মান্না, কার্য নির্বাহী সদস্য জাবেদ তালুকদার সহ , হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক বৃন্দ।