২৯ জুন ২০১৮
ডেস্ক রিপোর্ট : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কাজলশাহ সিলেটের উদ্যোগে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৮ জুন বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা। ১৩ জুলাই শুক্রবার সকাল ১০টায় গুন্ডিকা মন্দির মার্জন। ১৪ জুলাই শনিবার দুপুর ১২ টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় মহাভোগরাগ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির হতে সিলেট শহর প্রদক্ষিণ। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী।
১৫ জুলাই শ্রীমদ্ভাগবত প্রবচন, বিকেল ৫টায় সেমিনার : জীবনবৃক্ষ, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, পরিবেশনায় ইসকন সিলেটের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায়- ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ। রাত ১০টায় কীর্ত্তণ মেলা।
১৬ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, পরিবেশনায় ইসকন সিলেটের প্রধান পূজারী শ্রীপাদ কালচক্র নৃসিংহ দাস ব্রহ্মচারী, বিকেল ৪টায় কীর্ত্তন মেলা, পরিবেশনায় শ্রী শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, পরিবেশনায় ইসকন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী পুন্ডরীক ধাম-এ অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ অম্বুদি’। পরিচালনায় পূজারী বিভাগ, ইসকন সিলেট। রাত ১০টায় বৈদিক নাটক ‘পরশমণি’। পরিচালনায় শ্রী সুনন্দন কানাইয়া দাস।
১৭ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, প্রদান করবেন- ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী পাদ জগ˜গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। বিকেল ৪টায় আপনজন সভা (সেমিনার: ছেলে আমার বড় হবে), পরিচালনায় ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের কো-অর্ডিনেটর শ্রী দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, পরিবেশনায় শ্রীপাদ জগ˜গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় বিতর্ক অনুষ্ঠান ও বৈদিক নাটক। পরিচালনায় ইসকন ইয়ুথ ফোরাম সিলেট।
১৮ জুলাই বুধবার দুপুর ১ টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, প্রদান করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, বিকেল ৪ টায় উদ্বোধনী সংগীত। পরিবেশনায় ভক্তিবেদান্ত গীতা একাডেমি, ইসকন সিলেট।
বিকেল ৫ টায় সেমিনার : শ্রীমদ্ভাগবতগীতা হচ্ছে মনুষ্য জীবনের মূল ভিত্তি। পরিবেশনায় শ্রী অশেষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, প্রদান করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘গীতা মাধুরী’। পরিবেশনায় ভক্তিবেদান্ত গীতা একাডেমি ইসকন সিলেট। রাত ১০টায় বৈদিক নাটক ‘গীতা পান্ডা’। পরিবেশনায় ভক্তিবেদান্ত গীতা একাডেমি ইসকন সিলেট।
১৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তণ, পরিবেশনায় ইসকন স্বামীবাগ ঢাকার নামহট্টর পরিচালক শ্রী পাদ সমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুরভী কুঞ্জ’। পরিবেশনায় মহানগর ও ইসকন নামহট্ট বিভাগীয় কার্যালয়।
২০ জুলাই শুক্রবার দুপুর ১ টায় শ্রী মদ্ভাগবত প্রবচন। প্রদান করবেন- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শ্রী সর্বেশ্বর গোবিন্দ দাস অধিকারী। বিকেল ৪টায় এস.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা। সেমিনার ‘মি অ্যান্ড মাই মোবাইল’।
পরিবেশনায় শ্রী দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তণ, পরিবেশনায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ্ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। রাত ৯ টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ বৃন্দাবন ধারা’। পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী।
২১ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন। প্রদান করবেন- শ্রী শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী। বিকেল ৪টায় সেমিনার ‘আর্ট আব প্যারেন্টিং’। পরিবেশনায় জাগ্রত ছাত্রসমাজ ইসকন সিলেটের পরিচালক শ্রী রণছোর দ্বারকাধীশ দাস। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, পরিবেশনায় শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। রাত ৯ টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ ম্যাথলেস গিফর্ট’। পরিবেশনায় জাগ্রত ছাত্র সমাজ, ইসকন সিলেট।
২২ জুলাই রবিবার দুপুর ১২টায় আলোচনা সভা। দুপুর ১২টায় মহাভোগরাগ। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির হতে সিলেট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হবে। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৯টায় বৈদিক নাটক ‘পাথর হাজঙ্গ’। পরিবেশনায় স্বেচ্ছাসেবক ফোরাম ইসকন সিলেট। মহোৎসবের প্রতিদিন দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
(আজকের সিলেট/২৯ জুন/ডি/এমকে/ঘ.)