১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সিলেট বিভাগের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম-এর সম্পাদক, সিলেটের জনপ্রিয় নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট এর সহকারী সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ইসি কমিটির সদস্য রজত কান্তি চক্রবর্তী’র জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে নগরীর বন্দরবাজারস্থ আজকের সিলেট অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও নিজস্ব প্রতিবেদক শিপন চন্দ জয় এর পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহকর্মীবৃন্দ। বক্তারা সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজকের সিলেট ডটকম’র বার্তা সম্পাদক খলিলুর রহমান, মার্কেটিং ম্যানেজার শ্যামল গুন, নিজস্ব প্রতিবেদক এইচ এম ফারুক, নিজস্ব আলোকচিত্রী সোহেল আহমদ, নাছরু আহমদ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক জনিকান্ত শর্মা, সাইফুলসহ প্রমুখ।
পরে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।