২৬ জুন ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন উপ-মহাদেশের প্রখ্যাত দানবীর, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
মঙ্গলবার মৌলবীবাজারের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।
সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদ এবং ঢাকা মৌলভীবাজার জেলা সমিতি ঢাকা এর ব্যবস্থাপনায় এ সময় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(আজকের সিলেট/২৬ জুন/ডি/কেআর/ঘ.)