২ অক্টোবর ২০২৩


বিদেশ যাত্রাকালে বিমানবন্দরে আটক ধর্ষণ মামলার আসামি

শেয়ার করুন

 

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর স্ত্রী গণধর্ষণ মামলার মূল আসামিকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশনে পুলিশ। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাজহারুল ইসলাম (৩৫) উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম গোপনে বিদেশ পালিয়ে যাওয়াকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে ।

তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

এএস // আতারা

শেয়ার করুন