২৬ জুন ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে গোপন সূত্রে খবর পেয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জগদীশপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২২) ও একই গ্রামের শাহ আলমের স্ত্রী পারভীন (৩০)।
মঙ্গলবার সকালে থানার এসআই লিটন ঘোষ মাধবপুর বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দুপুরে ২ নারী মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
নারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দুপুরে ২ নারী মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
(আজকের সিলেট/২৬ জুন/ডি/কেআর/ঘ.)