২৩ জুন ২০১৮


মুক্তাদির-এ ‘বিরক্ত’ সিলেট ছাত্রদল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপির সর্বশেষ নির্বাহী কমিটিতে চেয়ারপার্সনের উপদেষ্ঠার পদ পেয়ছেন তিনি। কিন্তু এর আগে দলের তার কোনো নাম-গন্ধও ছিলোনা। অভিযোগ রয়েছেন আর্থিক সুবিধাতেই দলের পদবী পেয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে দলের মধ্যে অভ্যন্তরীন কোন্দাল সৃষ্টি করছেন তিনি। এমন অভিযোগ দলের সাধারণ ও ত্যাগী নেতাকর্মীদের। সর্বশেষ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষনার নিয়ে দেখা দিয়েছে দন্ধ। সিলেট ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা এখন তার উপর খুবই বিরক্ত।

সর্বশেষ গত বুধবার সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতেপদবঞ্চিত বিক্ষুব্দ ছাত্রদল নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। আর এতেই চরম বিরক্তির বিষয়টি প্রকাশ পায়।

দলটির ত্যাগী নেতাকর্মীরা জানান, নবগঠিত কমিটিতে দলের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক নেতা কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। মুক্তাদিরের উন্ধনে এবং অবৈধ লেনদেনে অছাত্র স্কুলের গন্ডি পেরোতে না পারা ভারসাম্যহীন, ছিনতাইকারী ও অযোগ্যদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির একাধিক নেতা আজকের সিলেটকে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চলমান আন্দোলন নস্যাৎ করার জন্য এবং আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সাংগঠনিক কার্যক্রম দূর্বল করার জন্য কালো টাকার দাপটে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য, অছাত্র, বিবাহিত, মৎস্য ব্যবসায়ী, চাকুরীজীবী, প্রবাসী, ব্যবসায়ীদের নিয়ে এ কমিটি গঠন করেছে।

বুধবারের মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, এম. সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা, নব গঠিত কমিটির সদ্য পদত্যাগী যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, নব গঠিত কমিটির সদ্য পদত্যাগী সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাশরুর রাসেল, শিহাব খান, সোহেল রানা, যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা, আনোয়ার হোসেন রাজু, সহ সাংগঠনিক মহিবুল মজিদ চৌধুরী মহিব, জাহেদ আহমদ, ইমরুল হোসেন হিমেল, লোকমান হোসেন, কামরান আহমদ, রানা আহমদ রুস্তুম, সেলিম আহমদ, আব্দুস সালাম, মঞ্জু আহমদ, আব্দুল করিম, বাবুল মিয়া, তৌহিদ আহমদ, লিটন খান, সেলিম মিয়া প্রমুখ।

(আজকের সিলেট/২৩ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন