২২ মার্চ ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি : সম্প্রতিক সময়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূণ্য হওয়া আসনটিতে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহীন। তিনি দীর্ঘদিন থেকে এলাকার আর্থসমাজিক উন্নয়নে কাজ করে আসছেন।
আওয়ামীলীগ নেতা শাহীন ১৯৮২ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমএজি ওসমানী, ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইনামুল হক চৌধুরী বীর প্রতীক, লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, শফিকুর রহমান চৌধুরী ও মাহমুদুস সামাদ চৌধুরীর পক্ষে নিজের সর্বশক্তি প্রয়োগ করে মাঠে কাজ করেন।
তিনি যুক্তরাজ্যেল শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠার দায়িত্ব পালন করছেন।