২১ জুন ২০১৮


নিজের বিলবোর্ড নিজেই অপসারণ করলেন কামরান

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:  আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে,সিলেট নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যেই নিজ উদ্যোগে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থণে টানানো সকল ব্যানার- ফেস্টুন ও বিলবোর্ড অপসারন করা হয়েছে।সরেজমিনে দেখা যায় বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনায়  টানানো সকল বিল বোর্ড-ব্যানার ও ফেস্টুন অপসারণের কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী মোঃ বদরুল ইসলাম বলেন,স্যার আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,নির্বাচন কমিশন সকল সম্ভাব্য প্রার্থীদের বিল বোর্ড অপসারণের জন্য ২০ জুন পর্যন্ত সময় দিয়েছিলেন,তাই স্যারের নির্দেশে আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন অপসারণের কাজে লেগে যাই। সন্ধ্যার মধ্যেই আমরা সব ব্যানার-ফেস্টুন অপসারণ করে ফেলি।

শেয়ার করুন