২৭ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট : গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল সাফল্যের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ।
বুধবার রাত ১২টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা শাখা নীচ তলায় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখা দ্বিতীয় তলায় পৃথক পৃথকভাবে পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/কেআর/ঘ.)