৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : শনিবার (৫ অগাস্ট) সারাদেশের প্রায় ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কৃষিগুচ্ছ ২০২২-২৩ ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ৮১,২১৯ জনের আবেদন ফি জমা পড়লেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৫,১১১ জন পরীক্ষার্থী।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান নিশ্চিত করেন,” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ২১,৭৮৬ জন পরীক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১,১৪৯ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯৬০ জন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৪৯ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭১৮৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৭৮৯ জন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬৬৭ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩৭৪ জন,
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ে ১৭২৫ জন,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৭৬৯ জন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫৮ জন। যা মোট আবেদন ফি জমাদান কারী পরীক্ষার্থীদের ৮০.৫৯ শতাংশ।”
এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন,”দেশের সকল কেন্দ্রেই অত্যন্ত সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন পরীক্ষার্থী অসাদুপায় পন্থা অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে তৎক্ষনাৎ তার বিরূদ্ধে যথাযথ আইনিপদক্ষেপ গ্রহণ করা হয়। তাছাড়া সকল কেন্দ্রেই পরীক্ষার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর ছিলো।”