২০ জুন ২০১৮


আরিফের প্রতিদ্বন্ধি রিমনও

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সালাহ উদ্দিন রিমন। বিগত দুই সিটি নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারান। তারা নাম সালাহ উদ্দিন রিমন হলেও অনেকেই তাকে ব্যঙ্গ করে ডাকেন অন্য নামে। এবার তিনি বিএনপির সমর্থক হিসেবে দল থেকে মনোনয়ন চাইছেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় মনোনয়ন ক্রয় করার পর রিমনও দলের মনোনয়ন ক্রয় করেছন। এনিয়ে নগরজুড়ে চরম রসালো আলোচনা চলছে।

বিএনপির একাধিক নেতা মনে করছেন বর্তমান মেয়র আরিফুর হক চৌধুরীর সাথে সালাহ উদ্দিন রিমনের দলীয় মনোনয়ন ক্রয় করা একেবারেই বেমানান। মেয়র আরিফকে শেষ পর্যন্ত দলের ভিতরেই দুইবারের জামানত বাজেয়াপ্তকৃত এমন একজনের সাথে প্রতিযোগীতা করতে হচ্ছে। আর এর মুল কারন হচ্ছে দলের মধ্যে আরিফের সমন্বয়হীনতা।

নগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে আজকের সিলেটকে বলেন, মেয়র আরিফ নির্বাচিত হওয়ার পর থেকেই দলের সাথে তার দুরুত্ব তৈরি হয়েছে। তিনি নেতাকর্মীদের সাথে সমন্বয় করতে পারেন নি। এজন্যই এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।

তার মতে, দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়রের দলীয় মনোনয়ন ক্রয়ের যথেষ্ট যৌক্তিকতা থাকলেও রিমনের মনোনয়ন নেয়ার পেছনে কোনো যুক্তি নেই। শুধু মাত্র মেয়র আরিফের দলীয় সমন্বয়হীনতাই এর কারন।

তবে বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনি আজকের সিলেটকে বলেন, দলের মনোনয়ন ক্রয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মীরও সমান অধিকার রয়েছে। এজন্য রিমন মনোনয়ন কিনতেই পারে। আর মনোনয়নের মাধ্যমে যেহেতু দলের জন্য ফান্ড তৈরি হচ্ছে এজন্য যত বেশী মনোনয়ন ফরম বিক্রি হবে দলের লাভ তত বেশী।

(আজকের সিলেট/২০ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন