১৯ জুন ২০১৮
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, জমির আইলকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জেরে ওই গ্রামের লুৎফুর গ্রুপ ও আব্বাস গ্রুপের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
(আজকের সিলেট/১৯ জুন/ডি/কেআর/ঘ.)