৩০ জানুয়ারি ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়।