৪ সেপ্টেম্বর ২০২৩
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে মামার হাতে ভাগনা আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাত ২টার দিকে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদিক আহমেদ (৩০)। তিনি বানায়ত গ্রামের মো. মনর আলী ছেলে।
এ ঘটনার পর নিহত সাদির আপন মামা হত্যাকারী মনছব আলীসহ অন্যানরা পালিয়ে যায়। অভিযুক্ত হত্যাকারী মনছব আলী একই ইউনিয়নের মৃত আবাছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে।
বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যানরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।