১৯ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক :সিলেট নগরীর মদিনা মার্কেটের পল্লবী অাবাসিক এলাকায় একটি বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৮ জুন) রাত সোয়া আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া দশটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, নগরীর মদিনা মার্কেটের পল্লবী আবাসিক এলাকার পিন্টু ঘোষের বাসায় রান্নাঘরের গ্যাসের চুলা থেকে অাগুনের সূত্রপাত ঘটে। প্রাণভয়ে বাসার পরিবারের সদস্যরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। পরে আগুন পুরো টিনশেডের বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে বাসার সব মালামাল ছাই হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আবাসিক এলাকার রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের দল বাসায় পৌঁছতে পারেনি। পরে মূল রাস্তা থেকে ফায়ার সার্ভিসের দল প্রায় দেড়ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
(আজকের সিলেট/১৯ জুন/ডি/টিআর/ঘ.)