৯ মার্চ ২০২৩


জল্লারপার ও মজুমদার পাড়ায় আতংক: নগরীতে ঘন ঘন অগ্নিকাণ্ড 

ফাইল ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের জল্লারপার ও মজুমদার পাড়ায় পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে সাড়ে ৩ টার দিকে নগরের জল্লাপার ওয়াকওয়ের একটি টং দোকানে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে দেন। ধারণা করা হচ্ছে, পিছনের বস্তি থেকে কেউ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ এখানে ফেলে গেছে। আর তা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।

সিলেট ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেরই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এদিকে বিকাল ৩ টার দিকে হঠাৎ করে মজুমদারপাড়ার মুহাম্মদ আলী রোডের পার্শ্ববর্তী কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। বিয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বালতি, কলস ও মগে পানি নিয়ে ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে ফায়াস সার্ভিসকে খবর দেওয়া হয়নি। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে হলে নিশ্চয় খবর দেওয়া হতো।

শেয়ার করুন