১৮ জুন ২০১৮


মিরাপাড়ায় নৌকাডুবে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর মিরাপাড়ায় নৌকাডুবে নিখোঁজের ২৪ঘন্টা পর হওয়া ছাত্রী ফাতেমা আক্তার মিলির (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতিমা এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। সে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় ফরহাদ নামে এক যুবক মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে পানি থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।

(আজকের সিলেট/১৯ জুন/এসসি/ঘ.)

শেয়ার করুন