১৫ অক্টোবর ২০২১
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের শনিবার থেকে করোনা ভ্যাক্সিন দেওয়া হবে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার থেকে ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ দিন সকাল ১০টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এতে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২০০ জন শিক্ষার্থী টিকা পাবেন। এরপর পাবেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনার নির্দেশ দেওয়া হয়েছে।