১৮ জুন ২০১৮


মৌলভীবাজারে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সুবান মিয়া (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুবান মিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

সোমবার সকালে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়।

(আজকের সিলেট/১৮ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন