১৪ জুন ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে গ্রামতলা ও গুপ্তপারা গ্রামের মাঝামাঝি সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মাসুক মিয়া উপজেলার তাজপুর ইউপির গুপ্তপারা গ্রামের মৃত কদরিছ মিয়ার পুত্র সৌদি প্রবাসী মাসুক মিয়া (৪১)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার রাত একটা দিকে গ্রামতলা ও গুপ্তপারা মাঝামাঝি সড়কে স্থানীয়রা লাশটি দেখতে পান। খবরে পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মাসুক মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাসুক মিয়াকে হত্যা করা হয়েছে। কি কারনে মাসুক মিয়াকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
(আজকের সিলেট/১৩ জুন/ডি/এসসি/ঘ.)