১০ জুন ২০১৮


মাধবপুরে ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের ‘কুখ্যাত ডাকাত’ উপজেলার দক্ষিণ অঞ্চলের ত্রাস মহব্বত তার এক সহযোগী ইদ্রিসসহ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার মহব্বত আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোয়ার আলীর ছেলে ও তার সহযোগী বিজয়নগর উপজেলার বাগদী গ্রামের জমির আলীর ছেলে ইদ্রিস আলী।

রবিবার ভোররাতে মাধবপুর থানা পুলিশের একটি দল চট্টগ্রামের শহরের চানগাঁও এলাকায় একটি আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মহব্বতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সম্প্রতি মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল।

মাধবপুর থানার ওসি (তদন্ত) কাওছার আলম জানান, দুর্ধর্ষ মহব্বত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই ডাকাতরা এলাকায় অপরাধ সংঘটিত করে চট্টগ্রামে গিয়ে গা ঢাকা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

(আজকের সিলেট/১০ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন