৪ অক্টোবর ২০২২


ধর্মপাশায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে নোহা আক্তার (০৪) ও আলহাম (০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে। তারা ওই ইউনিয়নের নোয়াগাও নতুন হাটি গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়ার ছেলে আলহাম (৫) ও মোঃ খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাম ও নোহা আক্তার বাড়ির ওঠানে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সকলের অজান্তে তারা বাড়ির সামনে হাওরের পানিত পড়ে ডুবে যায়। পরে তাদেরকে বাড়ির ওঠানে খেলাধুলায় দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজির পর দুপুর একটার দিকে বসত বাড়ির খানিকটা দূরে পানির মধ্যে তাদের দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন