৩০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীিমঙ্গলে পর্যটক শরিফুল হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী ওসমান গনিকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ৯ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ধলাদিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওসমানগণী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় খলিল বাড়ীর মোঃ ইসমাইল মিয়ার পুত্র। হত্যাকাণ্ডের পর থেকে ওসমান গনী গাজিপুরে পালিয়ে গিয়ে আত্মপোগনে ছিল।
গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট’র বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ৫ নং কক্ষে শরীফুল ইসলামকে (৪০) হত্যা করে পালিয়ে যায় তার সঙ্গীয়রা। এ ঘটনায় শরীফুলের স্ত্রী বাদী হয়ে ২৮ আগস্ট শ্রীমঙ্গল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা [নং-২৭(৮)২৩] করেন। মামলার পর ঘাতকদের আইনের আওতায় আনতে র্যাব চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।এরই ধারাবাহিকতায় র্যব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ওসমান গণীকে শ্রঅমঙ্গল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ৯ এর মিডিয়া সেল ।