১০ জুন ২০১৮
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারের কাঞ্চনপুর থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক যুবক মো. সাবাজ আলী (২৫) দোয়ারাবাজার দোহালীয়া ইউনিয়নের কাঞ্চনপুরের মৃত তেরাব আলীর ছেলে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৯ সিসিপি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের এইটি অভিযানিক দল।
এসময় তার কাছ থেকে ৮ কেচি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/১০ জুন/ডি/এসসি/ঘ.)