৪ অক্টোবর ২০২৩
মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের পিঁপড়াকান্দাস্থ পরিবহন স্ট্যান্ডে মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে সচেতনতার বার্তা দিতে বিট পুলিশং সভা অনুষ্ঠিত । বুধবার সকালে অফিসার ইনচার্জ এম এমরান হোসেনের সভাপতিত্বে ও এসআই শামীম আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অপরাধ বিরোধী মতামতসহ পরামর্শমূলক আলোচনা পেশ করা হয়েছে।
মাদক,জুয়া,বাল্যবিবাহ,ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং উৎসব সম্মুখে রেখে পরিবহন চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করাসহ স্ট্যান্ডে লুডুজোয়ার বিরুদ্ধে কঠোর নির্দেশনা জারি করা হয়।এসময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ এম এমরান হোসেন,এসআই শামীম আল মামুন, মশিউর রহমান,সিএনজি ও টেক্সিকার মালিক সমিতির সভাপতি রনি তালুকদার,শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
এএস // অমৃত জ্যোতি // আতারা