৯ জুন ২০১৮


বাহুবলে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সুজিত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সুজিত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গংগানগর গ্রামের মৃত সুবোধ বসাকের ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্রীমঙ্গল সড়কের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সুজিত মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ আসছিলেন। নতুন বাজারে পৌঁছলে পেছন দিক থেকে থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

বাহুবল মডেল থানারওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/৯ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন