২৮ অক্টোবর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪নেতাকে গ্রেফতার করেছে মগবাজার থানা পুলিশ। মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান২৮শে অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয় বিএনপির মহসমাবেশে অংশ নিতে সারা দেশের ন্যায় মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বৃহস্পতিবার ঢাকায় অবস্থান করেন।শুক্রবার রাত সাড়ে দশটার সময় মগবাজারস্থ একটি আবাসিক হোটেল থেকে মধ্যনগর উপজেলার ৪নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক,যুবদল নেতা মেহেদী হাসান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর।
আজকের সিলেট ডটকম / জেকেএস