৮ জুন ২০১৮
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৩ বোতল মদসহ জহিরুল ইসলাম জহির (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়ি থেকে মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাক ডুয়েলস মদ উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা হয়েছে।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।’
(আজকের সিলেট/৮ জুন/ডি/কেআর/ঘ.)