১৬ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : ঈদের ২য় দিনে শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকায় পর্যটক সমাগম রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
শনিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। মোবাইল কোর্টকে সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এছাড়া স্বাস্থ্যবিধি মানায় উদ্বুদ্ধ করতে ‘সুরক্ষা এলার্ট’ টিমের স্বেচ্ছাসেবকরা দিনভর শ্রীমঙ্গলের পর্যটন এলাকায় প্রচারণা চালায়।