২৬ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট : ‘জীবনকে ভালবাসুন -মাদককে না বলুন’ এমন শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে র্যালিটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)