৪ আগস্ট ২০২০


সিলেটে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত ৫ এপ্রিল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিন বেড়েছে রোগী। সোমবার পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী সিলেট জেলায় ৪৩৬৩, সুনামগঞ্জে ১৫১২, হবিগঞ্জে ১১৮৫ এবং মৌলভীবাজারে ৯৯১ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৭৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ৪৪ এবং মৌলভীবাজারে ২৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন আরও জানায়, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩৫২২ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১০৯০, সুনামগঞ্জে ১১৪২, হবিগঞ্জে ৭৯১, মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৪৮ জন। এরমধ্যে সিলেটে ১১০, মৌলভীবাজারে ১২ জন, হবিগঞ্জে ১০ জন এবং সুনামগঞ্জে ১৫ জন।

শেয়ার করুন