৬ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বিজয়ের কণ্ঠ’র স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান স্টাফরা অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা পরিষদের সভাপতি বিজিত চৌধুরী, সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খান, নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান, দেব্রবত রায় দিপন, দেবজ্যোতি দে, সাইফুর রহমান তালুকদার, এমজেএইচ জামিল, আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম সাগর, সাহিত্য সম্পাদক কবি মামুন সুলতান, স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম, সাহাদ উদ্দিন দুলাল, গোলাম রব্বানী, জয়নাল আবেদীন, তানভীর তালুকদার, এনায়েত করিম সাজন, স্টাফ ফটোগ্রাফার শিপন আহমদ, এসআই সবুজ, কামাল হোসেন মিঠু, সাহেদ আহমদ শান্ত, কম্পিউটার ইনচার্জ সমর ব্যানার্জী, সালমান আহমদ, বিজ্ঞাপন ও সার্কুলেশন কর্মকর্তা আফজল হোসেন মান্না।