২৫ অক্টোবর ২০২১


আজকের সিলেটকে জুয়েল সাদতের শুভেচ্ছা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আমেরিকা প্রবাসী সাংবাদিক কলামিষ্ট ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ সভাপতি জুয়েল সাদত এক শুভেচ্ছা পত্রে সিলেট এর প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডট কম এ-র সম্পাদক সহ নিউজ পোর্টালের সাথে সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানান। সম্প্রতি রেজিষ্টার্ড নিউজপোর্টাল হিসেবে আজকের সিলেট এর নামে নিবন্ধন সনদ ইস্যু করে তথ্য অধিদফতর। আজকের সিলেট অনেক নানাপোড়নের মাধ্যমে ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পাড়ি দিয়ে বর্তমানে নিবন্ধিত নিউজ পোর্টাল ।

প্রবাসীদের অন্যতম মুখপাত্র প্রবাসের নিউজের সম্পাদক সাংবাদিক জুয়েল সাদত শুভেচ্ছাপত্রে সিলেটের অন্যান্য পোর্টালগুলোকে সরকারী নীতিমালায় নিবন্ধিত হবার অনুরোধ জানান। সরকার অপসাংবাদিকতা রোধে ও নানা অপপ্রচার রোধে অনলাইন নিউজপোর্টাল গুলোকে নিবন্ধিত হয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য জোর দিয়েছে।

আজকের সিলেট নিবন্ধিত হবার মাধ্যমে সিলেটে স্বীকৃতিপ্রাপ্ত৷ তাই আগামীতে দায়িত্বশীল সংবাদপ্রকাশের জন্য নিবন্ধন জরুরী।

আজকের সিলেট মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অনেক দায়িত্ব পালন করেছে, আগামীতেও করে যাব উল্লেখ করে জুয়েল সাদত সব অনলাইন নিউজপোর্টালের অফিস থাকা জরুরী মনে করেন আজকের সিলেটের মত।

আজকের সিলেটের প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে শুভে্চ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন তার টিমের দায়িত্ব অনেক বেড়ে গেল। তাই সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল হিসাবে আজকের সিলেট গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। সরকার এখন পর্যন্ত মাত্র ৮৪ টি অনলাইনকে নিবন্ধিত করেছে সেখানে আজকের সিলেট ৮১ তম।

প্রবাসী সাংবাদিক জুয়েল সাদাত বলেন, আজকের সিলেট নামটির সাথে আমার আবেগ জড়িত, সিলেটের অধুনালুপ্ত দৈনিক আজকের সিলেটে কাজ করেছি। তাই আজকের সিলেট ডট কম অনেক দুর এগিয়ে যাবে।

শেয়ার করুন