৭ জুন ২০১৮


‘যেই লাউ, সেই কদু’

শেয়ার করুন

উচ্ছেদের একদিন পর নগরীর বন্দরবাজার এলাকায় এভাবেই ফের ফুটপাত দখল করেছে হকাররা। ছবি- আজকের সিলেট ডটকম

বিশেষ প্রতিবেদক : নগর ভবনে হকারদের সংঘবদ্ধ হামলা। এঘটনার প্রেক্ষিতে সিসিক কর্তৃপক্ষের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে হকার সমিতির সভাপতি রকিব আলী গ্রেফতারের পর কারাগারের যাওয়া এবং সিটি কর্পোরেশনের অভিযানের পরও আবারো অধ্যাতিক রাজধানীর ফুটপাত চলে গেছে হকারদের দখলে। হকারদের দখল থেকে মুক্তি পাচ্ছে না গুরুত্বপূর্ণ সরকারী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ যাত্রী ছাউনি। এমনকি ‘হকার বসা নিষেধ’ সাইনবোর্ডের নিচই দখল করে চলছে জমজমাট ব্যবসায়। আর এখানে ফায়দা হাসিল করছে সিসিকের কিছু অসাধু কর্মকর্তা, পুলিশের কিছু অসাধু সদস্য, কিছু অসাধু রাজনৈতিক নেতা নামধারি চাটুকার ও সাংবাদিকের লেবাছ পরা কিছু দুষ্কৃতিকারী। যার কারনে দূর্ভোগের শেষ নেই নগরবাসীর।

জানা যায়, সোমবার নগরীতে হকার বসতে নগর কর্তৃপক্ষের বাঁধা দেয়াকে কেন্দ্র করে হকার সমিতির সভাপতি রকিব আলীর নের্তৃত্বে নগর ভবনে হামলা করে ভিুব্ধ হকাররা। এসময় তারা মেয়র আরিফুল হক চৌধুরীকে লক্ষ করেও ইঁপাটকেল নিক্ষেপ করে। ঘটনার প্রেক্ষিতে পর দিন মঙ্গলবার থানায় মামলা করে সিটি কর্পোরেশন। পাশাপশি নগরজুড়ে হকারদের উচ্ছেদ করা হয়। আর মঙ্গলবার রাতেই মামলার প্রদান আসামী রকিব আলীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বুধবার সকালে থেকেই ফের নগরীর ফুটপাত চলে যায় হকারদেও দখলে। এই অবস্থা দেখে অেেনকেই ‘যেই লাউ, সেই কদু’ বলেও মন্তব্য করেন।

সূত্রমতে, আদালতের নির্দেশে সিটি কর্পোরেশন মাঝেমধ্যে কিছু অভিযান পরিচালনা কররেও সিন্ডিকেটের কারনে কিছুতেই ফুটপাত আর দখল মুক্ত করা সম্ভব হচ্ছেনা। বর্তমানে আবারো ফুটপাত দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসায় ব্যস্ত ুদ্র ব্যবসায়ী আর হকাররা।

উচ্ছেদের একদিন পর জেলা পরিষদের সামনে এভাবেই রাস্তা দখর করে বসে হকাররা। ছবি- আজকের সিলেট ডটকম

নগরীর বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত দেখা যায়, কোথায় নেই এসব হকার সিলেট সাবরেজিষ্ট্রি আফিসের সামন, সিলেট জেলা প্রাশাসকর কার্যালয় ও বাংলোর মূল ফটক, সিলেট জজ আদালতের প্রবেশমূখ, পুলিশের সুপারের কার্যালয়ের মূল ফটক, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির মুল ফটক, প্রধান ডাকঘর, বন্দরবাজার ফুট অভারব্রীজ, সরকারী অগ্রগামী বালিকা স্কুলের সম্মূখভাগ, কেন্দ্রীর শহীদ মিারের সম্মূখভাগ দখল করে আছে হকার। তারা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে হকার দখল করে জমজমাট ব্যবসা পরিচালনা করছে।

ফুটপাত নয় এখন রাস্তা দখল করেও বিভিন্ন পসরা সাজিয়েছে হকাররা। বিশেষ করে কাপড়, জুতা সাথে সবজি বিক্রেতারা নতুন করে ফুটপাত ও ব্যস্ত সড়ক দখল করে ব্যবসা করে চলছে। হকরদের কারণে ফুটপাতে পা ফেলা দায় হয়ে দাড়িয়েছে যাতায়াত কারীদের । তাদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। তাদের এ দখলের হাত থেকে রা পায়নি যাত্রী ছাউনিও। আর এ সব অবৈধ দখলের কারনে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদের।

জানা যায়, প্রায়ই ফুটপাতে পথচলা নিয়ে হকারদের সাথে পথচারীদের কথা কাটাকাটি নিত্য নৈমিত্তিক ঘটনা ও সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে। একেক সময় হকারদেও হাতে নাজেহাল হতে হয় সাধারণ পথচারীদের । সাধারণে হকার হলেও তাদের পেছনে অবস্থানকারীরা কিন্তু অসাধারণ মানুষ। সিসিকের কিছু অসাধু কর্মকর্তা, পুলিশের কিছু অসাধু সদস্য, কিছু অসাধু রাজনৈতিক নেতা নামধারি চাটুকার ও সাংবাদিকের লেবাছ পরা কিছু দুষ্কৃতিকারীরা মাসোহারা নিয়ে তাদের এ সুবিধা দিয়ে যাচ্ছে। এসব পেছনের প্রভাবশালী মহলের কারণে বিগত দিনে অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এখন এমনি হয়ে দাড়িয়েছে যে সকালে উচ্ছেদ বিকেলে দখল।

নির্ভরযোগ্য সূত্রমতে জানা যায়, হকার সংগঠনের নাম ব্যবহার হরে জনৈক রকিব আলীর নেতৃত্বে এখানে তৈরি হয়েছে শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছে সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক লেবাসধারী কিছু দুস্কৃতিকারী। আর তাদের সহযোগীতা করছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কিছু অসাধু কর্মকর্তা ও সাংবাদিক নাম ব্যবহারকারী কিছু দুর্বিত্ত। প্রতিদিন সন্ধ্যার পর এই চক্রের লোকজন প্রতিটি দোকান থেকে ৩০ টাকা থেকে শুরু করে ১০০টাকা পর্যন্ত আদায় করে। আর হকারদেরকে নির্বিঘেœ ব্যবসা করার সুযোগ তৈরি করে দেয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এসএমপির মূখপাত্র ও এডিসি আব্দুল ওয়াহাব মিয়া আজকেজর সিলেট ডটকম-কে বলেন, এটি একটি সমাজিক সমস্য। পুলিশের একার পক্ষে এদেরকে উচ্ছদ করা সম্ভব নয়। সম্মেলিতভাবেই এসমস্যা সমাধান করতে হবে। যদি কোনো পুলিশ সদস্যের বিরোদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তবে অবশ্যই তার বিরোদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন আমি সিলেটে যাওয়ার পর পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।

(আজকের সিলেট/৭ জুন/এসটি/ঘ.)

শেয়ার করুন