৮ জুন ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে দ্রুতগামী গাড়ির চাকায় প্রাণ হারিয়েছে সবুজ ফণিমনসা নামে একটি সাপ। পরে সাপটিকে রাস্তা থেকে সরিয়ে রাখেন এক পথচারী। এ সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অতি দ্রুতবেগে চলাচল করে।
সোমবার রাতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কের টি-রিসোর্ট সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সাপের ছবি সরীসৃপ গবেষক আদনান আজাদ আসিফের কাছে পাঠালে তিনি এই সাপটিকে ‘সবুজ ফণিমনসা’ বলে শনাক্ত করে বলেন, এই সাপের ইংরেজি নাম Green Cat Snake এবং Boiga cyanea।
আইইউসিএন (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) এর লাল-তালিকা অনুযায়ী বাংলাদেশে এই সবুজ ফণিমনসা সাপটি ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ প্রজাতির। এরা নিশাচর এবং মৃদু বিষাক্ত ধরনের সাপ।